গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ডিএ আরও দুই শতাংশ বাড়িয়ে দিল কেন্দ্র

    ডিএ আরও দুই শতাংশ বাড়িয়ে দিল কেন্দ্র

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ,ডিএ আরও বাড়ল। দু’ শতাংশ ডিএ বৃদ্ধি অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।এত দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন।

     দুই শতাংশ বেড়ে তা পৌঁছে গেল ৬০ শতাংশে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হওয়ার কথা। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পান। এর আগে চলতি বছর অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। ফলে কেন্দ্রের সঙ্গে তখন ডিএ-র ফারাক ছিল ৩৬ শতাংশ।

    এ বার সেই ফারাক বেড়ে হল ৩৮ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম পে কমিশনের দাবি জানাচ্ছেন। তাতে বেতনের পরিকাঠামোয় পরিবর্তন হতে পারে।