গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ‘ভ্যানিশ কুমার’ আঁকলেন মুখ্যমন্ত্রী

    ‘ভ্যানিশ কুমার’ আঁকলেন মুখ্যমন্ত্রী

    0
    25
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই ধর্না মঞ্চে তুলি হাতে ক্যানভাসে ছবি ফুটিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ ক্যানভাসে সোজাসুজি রং দিয়েই ছবি এঁকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ইংরেজি হরফে লেখা এসআইআর।
    তার পর মুখ্য নির্বাচনী কমিশনারকে কটাক্ষ করে লিখেছেন ভ্যানিশ কুমার। আর এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক নাগরিক মারা গিয়েছেন, আর তাঁদের স্মৃতির তর্পণেই তিনি রং, তুলি, ক্যানভাসে প্রতিবাদ ফুটিয়েছেন। এই ছবিটা প্রতীকী। অন্যান্য শিল্পীরা ধর্না মঞ্চে ছবি আঁকছেন। এসআইআর-এ যাঁদের মৃত্যু হয়েছে, মানে সমস্ত ডেডবডিগুলি ভ্যানিশ করে দিয়েছে, সেই জন্য পাশে দুটো মালা রাখা, যাঁরা মারা গিয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য দিয়ে মালাগুলি রাখা আছে।
    এটা প্রতীকী। অন্য কিছু নয়।এদিকে, এর আগে এসআইআর ধর্নার পঞ্চম দিনে মঙ্গলবার সকালে মঙ্গলদীপ গানের সঙ্গে গলা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।