
বিধানসভা ভোটে আর দাঁড়াতে চান না চিরঞ্জিত চক্রবর্তী। তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ী হয়েছেন। ১৫ বছর ধরে বারাসতের বিধায়ক অভিনেতা।
তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মনোভাবের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ১৫ হয়ে গিয়েছে সব দেওয়া সম্ভব নয়, যতটা পেরেছেন করেছেন। এখন বয়স হয়ে গিয়েছে তিনি যে জগতের সেই ফিল্ম ইন্ডাস্ট্রিটেই থাকতে চান। নিজের সিদ্ধান্তের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। দলনেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে চলতে হবে বলে জানিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী।
২০২১-র বিধানসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অব্যাহতি চেয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু তারপরেও ২০২১-এ ভোটে লড়ে নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন।






