গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata  রিলেটিভদের তথ্য নিয়ে বিভ্রান্তি, কমিশনে চিঠি তৃণমূলের

     রিলেটিভদের তথ্য নিয়ে বিভ্রান্তি, কমিশনে চিঠি তৃণমূলের

    0
    62
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আত্মীয়দের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এবং বিএলও-দের কাছে থাকা নির্দেশে অসঙ্গতি তৈরি হয়েছে। অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল।
    ওই চিঠিতে বলা হয়েছে এর জেরে বিপাকে পড়েছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যের একাধিক জেলায় কার্যত বন্ধ রাখতে হচ্ছে ডেটা এন্ট্রির কাজ। তৃণমূলের দাবি বাংলার এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন ভোটার তালিকার তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের পাশাপাশি আত্মীয়ের তথ্যও দিতে পারবেন। তিনি স্পষ্টভাবে বলেছেন চাচা বা কাকার মত ঘনিষ্ঠ আত্মীয়ের নামও ফর্মে উল্লেখ করা যাবে। শুধু বাবা-মা, দাদু-দিদা নয়, অন্য রক্তের সম্পর্কও স্বীকৃত বলে কমিশনের ব্যাখ্যা ছিল।
    কিন্তু বিএলও ব্যবহৃত কমিশনের অফিসিয়াল সফটওয়ার বিএলও অ্যাপ-এ রিটেটিভ অংশে কেবল সীমিত বিকল্পই দেখা যাচ্ছে। সেখানে কাকা, পিসি, ভাইবোন বা অন্য আত্মীয়ের জন্য কোনও বিকল্প নেই।