গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk ঝাড়খণ্ডের ভাঙল নির্মীয়মাণ সেতু

    ঝাড়খণ্ডের ভাঙল নির্মীয়মাণ সেতু

    0
    127
    Construction bridge in Jharkhand was broken
    Construction bridge in Jharkhand was broken

    বিহারের পর এবার ঝাড়খণ্ডের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

    জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী থেকে ২৩৫ কিলোমিটার দূরে গিরিডির দেওরি ব্লকে আরগা নদীর উপরে সেতুটি তৈরির করা হচ্ছিল। প্রবল বৃষ্টির কারণে নদীতে জলস্তর স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।  জলের তোড়ে সেতুর একাংশ ভেসে যায়।  প্রশাসনের তরফে জানা গিয়েছে, গিরিডির প্রত্যন্ত গ্রামগুলি থেকে মানুষ যাতে সহজে পাশের রাজ্য বিহারের জামুই জেলায় যেতে পারে, সেই লক্ষ্যেই সেতুটি তৈরি করা হচ্ছিল। গিরিডির সড়ক নির্মাণ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বিনয় কুমার জানিয়েছেন, সেতুর একাংশ ভেঙে গিয়েছে এবং একটি স্তম্ভ হেলে গিয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে। তবে এই সেতু তৈরি করতে মোট কত টাকা খরচ হচ্ছে, তা খোলসা করতে চাননি তিনি। তবে জানা গিয়েছে, সেতুর যে অংশটি ভাঙা পড়েছে, সেটি মাত্র এক সপ্তাহ আগেই নির্মাণ করা হয়েছিল। ২৮ দিন ধরে চলেছিল সেতুর ওই অংশ নির্মাণের কাজ।