গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura বন আধিকারিকের মন্তব্যে বিতর্ক

    বন আধিকারিকের মন্তব্যে বিতর্ক

    0
    387
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    জঙ্গল দখল করে ভবন তৈরি করে ভোট পাওয়া যায় না। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের জয়পুরের রেঞ্জ আধিকারিক রাজেশ দাসের একটি অনুষ্ঠআনে এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।
     যদিও এই ভিডিওর সতত্যা এস নিউজ যাচাই করেনি। বন দফতরের জমি দখল করে বাড়ি, রিসর্ট তৈরির অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়। কিছু ক্ষেত্রে এর পিছনে রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ও থাকে বলে অভিযোগ। সেই কারণেই কি ওই বন আধিকারিকের মন্তব্য? জল্পনা ছড়িয়েছে। শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই কি রেঞ্জ আধিকারিক ওই মন্তব্য করেছেন? চর্চা চলছে বিভিন্ন মহলে। বিজেপি নেতৃত্বের দাবি, রেঞ্জ অফিসারের এই ভিডিয়ো-বক্তব্য প্রমাণ করছে, অনেক সরকারি আধিকারিক এখনও হাওয়াই চটির কাছে মেরুদণ্ড বিক্রি করেননি।
    রেঞ্জ আধিকারিক বিজেপি সাংসদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত কি না, তা খোঁজ নিয়ে দেখা দরকার বলে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব।