গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk ঢাকায় চোখ বেঁধে ছেড়ে হল সমন্বয়ক নাহিদকে 

    ঢাকায় চোখ বেঁধে ছেড়ে হল সমন্বয়ক নাহিদকে 

    0
    281
    Coordinator Nahid was left blindfolded in Dhaka
    Coordinator Nahid was left blindfolded in Dhaka
    আটকের ২৪ ঘন্টা পর চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। এমনটাই জানিয়েছেন নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।
    রবিবার ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাহিদ ইসলাম।নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানিয়েছেন, এদিন ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ককে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। শুক্রবার রাতেই ঢাকার নন্দীপাড়ার একটি বাড়ি থেকে নাহিদ ইসলামকে আটকের কথা জানিয়েছিল তার পরিবার। তবে নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেয়ার বিষয়ে বাংলাদেশ পুলিশ বা কোন বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য করেনি।