গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Hooghly জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার চন্দননগরে

    জগদ্ধাত্রী পুজোয় জনজোয়ার চন্দননগরে

    0
    265
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পঞ্চমী থেকেই একটু একটু করে ভিড় জমছিল মণ্ডপে, জগদ্ধাত্রীর পুজোর নবমীতে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে চন্দননগর।
    মন্ত্রোচ্চারণ, নবমীর বিশেষ অঞ্জলি থেকে কুমারী পুজো। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের মুডে চন্দননগর। বিশাল আকারের দেবী জগদ্ধাত্রী দর্শন তো রয়েইছে, তারসঙ্গে থিম এবং মনোরম আলোকসজ্জা দেখতে ভিড় উপচে পড়েছে মণ্ডপে মণ্ডপে। বাগবাজার, তেঁতুলতলা, বেশোহাটা সর্বজনীন, ফটকগোড়া সর্বজনীন, লালবাগ, সুভাষপল্লি সর্বজনীন, সার্কাসমাঠ, মনসাতলা বারোয়ারির পুজো মণ্ডপে নবমীর সকাল থেকেই কার্যত জনস্রোত। দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। হাঁতে শব্ঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতই ষষ্ঠী থেকে পুজো শুরু হয়। নবমীতে হয় বিশেষ পুজো। দশনার্থীদের ভিড় সামলাতে বহু রাস্তা নো এন্ট্রি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশালপুলিশবাহিনী। ড্রোন, উঁচু টাওয়ার থেকে নজরদারিও চালানো হচ্ছে পুলিশের তরফে।
    তবে দুর্যোগের কারণে প্রশাসনের নির্দেশে বিভিন্ন পুজো মণ্ডপের তোরণ ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। জগদ্ধাত্রীপজোয় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।