গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ডিডিএলজে : লেস্টার স্কোয়ারে শাহরুখ-কাজলের মূর্তি 

    ডিডিএলজে : লেস্টার স্কোয়ারে শাহরুখ-কাজলের মূর্তি 

    0
    140
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এ এক যুগান্তকারী মুহূর্ত! দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে প্রথম ভারতীয় ছবি যা লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত হতে চলেছে। ১৯৯৫ সালের ফিল্মের সেই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গি যেখানে একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ-কাজল। তেমনই এক মূর্তি এ বারের বসন্তে সিনেস ইন দ্য স্কোয়ার ফিল্মের ট্রেইলের অংশ হিসেবে স্থাপন করা হবে।
    হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের এই ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছর পূর্তি উদযাপনের সূচনাও করেছে। আদিত্য চোপড়া পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত, রোমান্টিক এই ফিল্ম সর্বকালের সবচেয়ে সফল হিন্দি ফিল্মগুলোর মধ্যে অন্যতম। মূর্তিটি লেস্টার স্কোয়ারের পূর্বদিকে ওডিয়ন সিনেমার বাইরে স্থাপন করা হবে।
    এটি সেই জায়গা যেখানে ডিডিএলজে-র রাজ এবং সিমরান প্রথমবার একে অপরকে দেখে।  ডিডিএলজে-তে দেখানো বিভিন্ন দৃশ্যে লন্ডনের অন্যান্য স্থানগুলোর মধ্যে রয়েছে কিংস ক্রস স্টেশন, টাওয়ার ব্রিজ, হাইড পার্ক এবং হর্সগার্ডস অ্যাভিনিউ।