
অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টকাণ্ডে মৃত বেড়ে ১২। ফের ধর্মস্থানে পদপিষ্টের ঘটনা। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে , ১২ জনের মধ্যে ২ জন শিশু ও বেশ কিছু মহিলা রয়েছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি হুড়োহুড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একাদশী উপলক্ষে এই ভক্তসমাগম হয়েছিল। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইতিমধ্যেই তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ও মৃতদের পরিবারকে ত্রাণ সহায়তা ঘোষণা করেছেন।
ইতিমধ্যেই পুলিশ জরুরি অবস্থা নিয়ন্ত্রণে ও ভিড় নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।








