গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে পিকে 

    শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে পিকে 

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    আমরণ অনশনে মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিহারের জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর।বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে ৫দিন ধরে পাটনা গান্ধী ময়দানে অনশন করছিলেন প্রশান্ত কিশোর।
    সোমবার ভোর ৪টে নাগাদ সেই অনশন মঞ্চে হানা দেয় বিহার পুলিশ। টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবারই তাঁকে পাটনা আদালতে তোলা হলে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে প্রশান্ত কিশোরের জামিন মঞ্জুর করে আদালত।কিন্তু আচমকাই তাল কাটে আদালতের দেওয়া জামিনের শর্তে। সেই শর্তে সই করতে একেবারেই রাজি না হওয়ায় সোমবার রাতে তাঁর জেলে থাকার প্রবণতা বাড়তে থাকে। কিন্তু পরে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির নেতাকে।মুক্তির পেলেও অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছিলেন প্রশান্ত কিশোর।
    কিন্তু রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তাই দেরি না করে তড়িঘড়ি ভোটকুশলীকে পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।