গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন

    প্রয়াগরাজে মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    মহাকুম্ভের পর এবার মহাকুম্ভের তাঁবুর গোডাউনে বিধ্বংসী আগুন। লালু অ্যান্ড সন্স নামে প্রয়াগরাজের সেই গোডাউনটি শনিবার দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
    ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও বোঝা না গেলেও শুকনো বাঁশ, ত্রিপল, দড়ি এবং অন্যান্য কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে গোডাউনে।
    বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে। উল্লেখ্য, ওই সংস্থা দীর্ঘ কয়েক দশক ধরে কুম্ভ এবং মাঘ মেলার সরঞ্জাম সরবরাহের কাজ করছে। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে এই গোডাউন কর্তৃপক্ষ, এমনটাই মনে করা হচ্ছে।