গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology ৬ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট

    ৬ হাজার ডলারের হিউম্যানয়েড রোবট

    0
    108
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সাশ্রয়ী মুল্যের এ হিউম্যানয়েড রোবটটি কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড ও রাউন্ডহাউস কিক’সহ নানা ধরনের জটিল কাজ করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতারা।

    আর ওয়ান নামের এই হিউম্যানয়েড রোবটি তৈরি করেছে চীনা কোম্পানি,ইউনিট্রি রোবোটিক্স। রোবটটি সম্পূর্ণ ফিচারওয়ালা একটি ম্যাকবুক প্রো-এর চেয়েও সাশ্রয়ী মূল্যের।২৫ কেজি ভরের ও চার ফুট উচ্চতার রোবটটির ভেতরে রয়েছে লার্জ মাল্টিমোডাল মডেল, যার মাধ্যমে এটি জটিল কাজ বুঝে নিতে ও সম্পাদন করতে পারে। এটি ব্যবহারের জন্য গ্রাহকদের কেবল পাঁচ হাজার ৯০০ ডলার গুনতে হবে।তবে আর ওয়ান রোবটটি আসলে কী কাজে লাগবে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি কোম্পানিটি। তবে ইউনিট্রি বলেছে, রোবটটি পুরোপুরি কাস্টমাইজযোগ্য, মানে কেউ চাইলে নিজের মতো করে সেটআপ করে রোবটটিকে কাজে লাগাতে পারবেন।কোম্পানিটির এক ভিডিওতে রোবটটিকে কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড, বক্সিং, রাউন্ডহাউস কিক ও ডাউনহিলে দৌড়াতে দেখা গিয়েছে।তবে রান্না, ঘর পরিষ্কার বা অফিসে কাজের মতো বাস্তব জীবনে কোনও কাজে এখনও পর্যন্ত এদের ব্যবহার দেখা যায়নি।

    হালকা ওজনের এ রোবটটিতে একটি ভয়েস ও ছবি শনাক্তে সাহায্য করার জন্য চার-মাইক্রোফোন অ্যারে রয়েছে।যার মাধ্যমে আশপাশের শব্দ ও কণ্ঠ চিনে নিতে পারে এটি। এতে ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.২ সংযোগও রয়েছে।