গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology সব এআই মডেল ওপেন নয় : জুকেরবার্গ

    সব এআই মডেল ওপেন নয় : জুকেরবার্গ

    0
    125
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই প্রযুক্তি নিয়ে কাজের অগ্রগতি জানাতে একটি চিঠি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জুকেরবার্গ।

    প্রকাশিত ওই চিঠিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা- ভবিষ্যতে মেটার সব এআই মডেল ওপেন নাও থাকতে পারে। চিঠিতে জুকেরবার্গ বলেছেন, সুপারইন্টেলিজেন্স সবার জন্য ওপেন থাকা উচিত।তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল ওপেন সোর্স থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।এই বক্তব্য মেটার আগের অবস্থানের সঙ্গে খানিকটা ভিন্ন। এতদিন এলএএমএ সিরিজের মতো মেটার এআই মডেলগুলোকে ওপেন সোর্স রাখার ওপর গুরুত্ব দিত প্রতিষ্ঠানটি। তবে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মেটা ভবিষ্যতে আরও উন্নত বা ঝুঁকিপূর্ণ মডেলগুলো ক্লোজড রাখার দিকেই ঝুঁকতে পারে। উল্লেখ্য,২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা করে। এই লক্ষ্যে তারা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে গঠন করেছে নতুন ইউনিট মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস। এই ইউনিটের অধীনেই তৈরি হচ্ছে উন্নত ক্লোজড এআই মডেল। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া মডেলটির ওপেন টেস্ট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।চিঠিতে জুকেরবার্গ আরও জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে আরও ব্যক্তিকেন্দ্রিক।

    স্মার্ট গ্লাস, ভিআর হেডসেটের মতো ডিভাইসের মাধ্যমে ইউজারের সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝে নিতে পারবে সে কী চায় বা কী করছে।তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনো ওপেন সোর্স এআই নীতিতে অটল রয়েছে।