গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ডিআর কঙ্গোর সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষবিরতি চুক্তি

    ডিআর কঙ্গোর সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষবিরতি চুক্তি

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    কাতারের রাজধানী দোহায় আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতি চুক্তি করেছে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গো এবং বিদ্রোহ এম২৩ বাহিনী। গত জুন মাসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়োর মধ্যস্থতায় পড়শি দেশ রোয়ান্ডার সঙ্গে শান্তিচুক্তি করেছিল ডিআর কঙ্গো। তারপরেই রোয়ান্ডা এবং উগান্ডার মদতপুষ্ট২৩ বিদ্রোহী বাহিনীর সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা শুরু হয়।
    ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল টুটসি জনজাতি ওই বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে। ওই অঞ্চলেই মজুত রয়েছে পৃথিবীর অর্ধেকের বেশি কোবাল্ট ও কোল্টন। এছাড়া সোনা, তামা এবং লিথিয়ামের মতো খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে সেখানে। ১৯৯৪ সালের ২৩ মার্চ টুটসি গণহত্যা প্রতিরোধ করতে দানা বেঁধেছিল আন্দোলন। সেই ইতিহাস সামনে রেখেই গড়ে উঠেছিল সশস্ত্র প্রতিরোধ বাহিনী এম২৩।
    গত তিন দশকের হিংসায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েকলক্ষ নাগরিক। আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে শান্তিচুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, পূর্ব ডিআর কঙ্গো এবং বৃহত্তর গ্রেট লেকস অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে ওই চুক্তি এক ঐতিহাসিক পদক্ষেপ।