
এ বার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাক্তন পরামর্শদাতা জাভেদ লারিজানি। ইরানের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানির হুঁশিয়ারি, ফ্লরিডার বাড়িতে রোদ পোহানোর সময় ট্রাম্পের নাভি লক্ষ্য করে হতে পারে ড্রোন হামলা।
ট্রাম্প অবশ্য জানিয়েছেন, বহু বছর তিনি রোদ পোহান না। ইরানের সরকারি সংবাদমাধ্যমকে খামেনির প্রাক্তন পরামর্শদাতা বলেছেন, পেট উন্মুক্ত করে ডোনাল্ড ট্রাম্প শুয়ে থাকবেন। আর একটি ছোট ড্রোন হয়তো তাঁর নাভিতে আঘাত করবে।
একই সঙ্গে তাঁর সংযোজন, ট্রাম্প এমন কিছু করেছেন, যার জন্য তিনি বেশি দিন রোদ পোহাতে পারবেন না। ইজরায়েল-ইরান যুদ্ধের আবহেই খামেনেইদের দেশে থাকা ফোরডো, নাতান্জ এবং ইসফাহান পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকার সামরিক বাহিনী।









