গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

    দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দেশকে অনুপ্রবেশের বিপদ থেকে রক্ষা করতে এক নতুন জনসংখ্যা মিশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, এক পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনসংখ্যার গঠন বদলানোর চেষ্টা চলছে, যা শেষ পর্যন্ত ভয়ঙ্কর সংকট ডেকে আনতে পারে।
    এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর বক্তব্য, ষড়যন্ত্র করে দেশের ডেমোগ্রাফি বদলানো হচ্ছে। এর ফলে দেশের যুবকদের রুজি-রোজগার কেড়ে নেওয়া হচ্ছে, দেশের বোন-মেয়েদের নিশানা বানানো হচ্ছে, জনজাতিদের ভুল পথে চালিত করে তাদের জমি দখল করা হচ্ছে। এ সব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বেআইনি অভিবাসনের সমস্যা ক্রমেই প্রকট হয়ে উঠছে।
    বিভিন্ন শহরে সন্দেহভাজন শ্রমিকদের পরিচয় যাচাই করে বিশেষত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে।সাফ কথা, সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যার গঠন বদলে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এটা সংঘাতের বীজ বুনে দেয়। কোনও দেশ অনুপ্রবেশকারীদের সামনে মাথা নোয়ায় না, ভারতও নোয়াবে না।