গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Murshidabad এসআইআর আতঙ্কে এবার বহরমপুরে প্রৌঢ়ের আত্মহত্যার অভিযোগ

    এসআইআর আতঙ্কে এবার বহরমপুরে প্রৌঢ়ের আত্মহত্যার অভিযোগ

    0
    235
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর আতঙ্কে এবার বহরমপুরে প্রৌঢ়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পেশায় মুড়ি বিক্রেতা ৫৪ বছরের তারক সাহার দেহ বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের গান্ধী কলোনি এলাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে।

    পরিবারের অভিযোগ ২০১১-র ভোটার তালিকায় নাম থাকলেও ২০০২-র ভোটার তালিকায় নাম ছিল না তারক সাহার। আর তাতেই আতঙ্কে ভুগছিলেন। বুধবার সন্ধেয় বন্ধুবান্ধবদের কাছে কথার ছলে আত্মহত্যার কথা প্রকাশ করেছিলেন। কিন্তু বিষয়টিকে সবাই হালকাভাবেই নিয়েছেন। এরপরেই বৃহস্পতিবার দুপুরে ঘরের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় তারক সাহাকে উদ্ধার করা হয়। এর আগে বুধবারই ভাঙড়ে এসআইআর আতঙ্কে যুবকের আত্মহত্যার অভিযোগ ওঠে।

    তার আগে মঙ্গলবার এসআইআর আতঙ্কে উলুবেড়িয়া, কান্দিতে জোড়া আত্মহত্যার অভিযোগ উঠেছিল।