গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology ইউরোপের প্রথম ‘রিজনিং’ এআই মডেল 

    ইউরোপের প্রথম ‘রিজনিং’ এআই মডেল 

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা  বা, এআই,রিজনিং মডেল লঞ্চ করেছে ফ্রান্সের স্টার্টআপ কোম্পানি মিস্ট্রাল।আমেরিকা ও চীনের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে নতুন এই কোম্পানিটি প্রতিযোগিতায় নামবে বলে খবর।আমেরিকাভিত্তিক ওপেনএআই ও গুগলের,অ্যালফাবেট,মতো কোম্পানিগুলোর বিপরীতে, মিস্ট্রাল তাদের কিছু মডেল ওপেন সোর্স করে দিয়েছে, যা ইউরোপের প্রযুক্তি খাতে একটি ভিন্ন অবস্থান তৈরি করতে সহায়তা করছে।

    কোম্পানিটি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমর্থনও পেয়েছে।বাজার অংশীদারিত্ব ও আয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও ইউরোপের ঘরোয়া প্রযুক্তি হিসেবে মিস্ট্রালকেই সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।রিপোর্টে বলা হচ্ছে,এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ,চেন অফ থট বা, ধাপে ধাপে চিন্তা করে জটিল সমস্যার সমাধান করতে পারে।

    আগের মতো শুধু বড় ভাষা মডেল তৈরি করে আরও তথ্য ও কম্পিউটিং ক্ষমতা যুক্ত করার পথে সীমাবদ্ধ না থেকে এখন এআই গবেষণায় অ্যাড হচ্ছে চিন্তার যৌক্তিকতা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি যা এআই-কে আরও দক্ষ করে তুলছে।এদিকে,চীনের কোম্পানি ডিপসিক এ বছরের জানুয়ারিতে কম খরচে ওপেন-সোর্স রিজনিং মডেল লঞ্চ-র মধ্য দিয়ে আলোচনায় আসে। ওপেনএআই গত বছর প্রথম এ ধরনের মডেল চালু করে, এরপর গুগল এবং কিছুটা দেরিতে মেটা তাদের উন্নত মডেলে রিজনিং ফিচার অ্যাড করে।