গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports দলকে ফাইনালে তুলেও বহিষ্কার লুইস

    দলকে ফাইনালে তুলেও বহিষ্কার লুইস

    0
    27
    ছবি সৌজন্যে : এক্স
    ফ্লামেঙ্গোর ইতিহাসের অন্যতম সফল কোচ হওয়ার মতো সবকিছুই করেছেন ফিলিপে লুইস। তার কোচিংয়ে একের পর এক ট্রফিও জিতেছে ফ্লামেঙ্গো। এমনকি শেষ ম্যাচে প্রতিপক্ষকে ৮-০ গোলে বিধ্বস্তও করে তারা। আর এমন কোচকেই বহিষ্কার করেছে ব্রাজিলের ক্লাবটি!ফ্লামেঙ্গো থেকে বহিষ্কার হয়েছেন ফিলিপে লুইস।
    ব্রাজিলিয়ান ক্লাবটির কোচের অধীনে শেষ ক্যাম্পেওনাতো ক্যারেওকার সেমিফাইনালে মাদুরেইরাকে ৮-০ উড়িয়ে দেয় ফ্লামেঙ্গো। আর ফাইনালের ওঠার কয়েক ঘণ্টা পরই চাকরি হারান ৪০ বছর বয়সী কোচ।ফিলিপেকে বহিষ্কার করার বিবৃতিতে ফ্লামেঙ্গো জানিয়েছে , ফিলিপে লুইস আর পেশাদার দলের দায়িত্বে থাকছেন না। তার সঙ্গে সহকারী কোচ ইভান পালাঙ্কো এবং ফিটনেস ট্রেনার দিয়োগো লিনহারেসও ক্লাব ছাড়ছেন।ফ্লামঙ্গোতে ফিলিপের অবদানের ধন্যবাদ জানিয়ে ক্লাবটির পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রাক্তন খেলোয়াড় ও কোচ ফিলিপে লুইসকে এই যাত্রায় অর্জিত সাফল্য ও অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে ফ্লামেঙ্গো। তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে।উল্লেখ্য ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লামেঙ্গোর দায়িত্ব নেন প্রাক্তন চেলসি ও অ্যাতলেটিকো ডিফেন্ডার ফিলিপে লুইস।
    ক্লাবটির হয়ে ডাগ-আউটে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে ফ্লামেঙ্গোকে জিতিয়েছেন সাতটি ট্রফি,গড়ে প্রতি ১৪ ম্যাচে একটি করে ট্রফি।তবে নতুন বছরে মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করে ফ্লামেঙ্গো। ২০২৬ সালে টানা দুটি ফাইনালে হেরে যায় ফ্লামেঙ্গো। সুপার কোপ ব্রাজিল এবং রিকোপা সুদামেরিকানো টুর্নামেন্টে রানার্সআপ হয়।