
পড়ুয়া বিক্ষোভের জেরে বুধবারও পরীক্ষা বাতিল করা হয়েছে নদিয়ার ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আটকে রয়েছেন রেজিস্ট্রার।
সায়নী সেন নামে এমটেকের প্রথম বর্ষের এক ছাত্রীর আত্মহত্যাকে হুলস্থুল কাণ্ড হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের দাবি, পরীক্ষা চলাকালীন সায়নীকে হেনস্থা করেন এক শিক্ষক। পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে দেন ঝাঁপ দেন সায়নী। এ নিয়ে সোমবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোরগোল শুরু হয়ে যায়। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা।
পরে পুলিশ গিয়ে তাঁদের আশ্বস্ত করার বিক্ষোভ প্রত্যাহার করে নেন পড়ুয়ারা। তাঁদের দাবি, সায়নীর মৃত্যুর দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কেই।









