
কোচিতে বাড়ির মধ্যে থেকে পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
মৃতদের পরিচয় হলো শ্রীকুমারী, তার মেয়ে অশ্বথী নায়ার, এবং অশ্বথীর তিন সন্তান—১৪ ও ৪ বছর বয়সী দুই ছেলে এবং দুই বছর বয়সী এক মেয়ে।
পুলিশ জানিয়েছে, দুই নারীকে একটি ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় এবং শিশুদেরকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। পরিবারের সদস্যদের বারবার ফোন করে সাড়া না পেয়ে বাড়ির মালিকের এক আত্মীয় একটি অতিরিক্ত চাবি দিয়ে বাড়িতে প্রবেশ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। কি ভাবে ঘটনা ঘটল। তার তদন্ত শুরু করেছে পুলিশ।









