গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International তেলবাহী জাহাজ অ্যাকোয়া টাইটান’ এল ভারতে

    তেলবাহী জাহাজ অ্যাকোয়া টাইটান’ এল ভারতে

    0
    25
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে চিনের পথে রওনা দিয়েছিল ট্যাঙ্কার। কিন্তু গন্তব্য বদলে শেষমেশ পৌঁছেছে ভারতে। শনিবার সন্ধ্যায় ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে অ্যাকোয়া টাইটান।
    সাতটি রুশ তেলবাহী জাহাজের মধ্যে এটিই প্রথম। ১৮ মার্চ খবর আসে, অন্তত সাতটি রুশ তেলবাহী ট্যাঙ্কার তাদের গন্তব্য পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে।
    মূলত ইরান–কে ঘিরে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, নিজেদের প্রয়োজন মেটাতে ভারত নতুন করে তৎপর হয়। এই পরিস্থিতিতে সমুদ্রপথে আটকে থাকা নিষিদ্ধ রুশ তেল কেনার জন্য আমেরিকার কাছ থেকে সাময়িক ছাড় পেয়েছে ভারত। সেই সিদ্ধান্তের জেরেই এই জাহাজগুলির রুট বদল হয়েছে বলে মনে করা হচ্ছে।