
গুগলের এআই মোডে কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে তা এবার স্পষ্ট হলো। এসইও কনসালটেন্ট ব্রোডি ক্লার্ক সম্প্রতি লক্ষ্য করেন, জেমিনাই চালিত এআই মোডে সার্চ রেজাল্টের নিচের দিকে স্পনসর্ড লেবেলযুক্ত বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এগুলো দেখতে চ্যাটবটের অন্যান্য উত্তরের মতোই।
পার্থক্য শুধু স্পনসর্ড ট্যাগ যুক্ত।ক্লার্ক একে প্রথমবার দাবি করলেও গুগল বলছে, এ ধরনের পরীক্ষা চলতি বছরজুড়েই চলছে।এক মুখপাত্র বলেছেন, এআই মোডে বিজ্ঞাপন দেখা নতুন কিছু নয়, এটি আমাদের কয়েক মাস ধরে পরীক্ষার অংশ।এর আগে,মে মাসে গুগল আনুষ্ঠানিকভাবে এআই মোডে বিজ্ঞাপন আনার পরিকল্পনার কথা প্রকাশ করে।যদিও এআই মোডে পুরোপুরি বিজ্ঞাপন সংযুক্ত করার এখনো কোনো পরিকল্পনা নেই।বর্তমানে এআই মোডে অর্গানিক লিংক স্পনসর্ড লিংকের তুলনায় বেশি অগ্রাধিকার পাচ্ছে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ার পর ভবিষ্যতে তা কতটা সম্প্রসারিত হবে সেটি নিয়ে ইউজারদের উদ্বেগ বাড়ছে।এআইকে যেহেতু ব্যক্তিগত সহকারী হিসেবে তুলে ধরা হয় সেখানে অতিরিক্ত বিজ্ঞাপন ইউজারের অভিজ্ঞতাকে জটিল করতে পারে।
এদিকে,এআই মোডে বর্তমানে কোনো স্পনসর্ড লিংক লুকানোর অপশন নেই। গুগল সার্চে যেমন স্ক্রল করে বিজ্ঞাপন লুকানো যায় এখানে সে সুবিধাও মিলছে না।সব মিলিয়ে, বিনামূল্যে এআই সেবা পাওয়ার দিন যে শেষ হতে চলেছে তার লক্ষণ স্পষ্ট। সম্প্রতি এক্স ঘোষণা করেছে, তারা সার্চ কোয়েরিতে বিজ্ঞাপন যুক্ত করবে।









