
কলকাতার আকাশ মেঘলা থাকলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।









