
চিনের পর হংকংয়ে হানা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাসের। চিন ও হংকং-য়ে জারি হয়েছে সতর্কতাও।
দু’টি দেশের সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন ভারতের স্বাস্থ্য আধিকারিকেরা। যদিও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তা সত্ত্বেও আগে থেকে সতর্কঅমূলক পদক্ষেপ নিয়েছে কেরালার স্বাস্থ্য মন্ত্রক। বাড়ির বাইরে কিংবা জনবহুল এলাকায় যাওয়ার আগে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের। জানা গিয়েছে, করোনার ক্ষেত্রে অসংখ্য প্রজাতির খোঁজ পাওয়া গেলেও এইচএমপিভি-র ক্ষেত্রে এখনও পর্যন্ত দু’টি প্রজাতি শনাক্ত করা গিয়েছে। এইচএমপিভি-এ ও এইচএমপিভি-বি, যাদের আবার চারটি ভাগ রয়েছে এ১, এ২, বি১ ও বি২। চিনে ঠিক কোন প্রজাতি ছড়িয়েছে, তা এখনও জানা যায়নি।
কেরালায় আতঙ্ক না ছড়িয়ে সতর্ক করা হয়েছে মাস্ক ব্যবহারে। পাশাপাশি চোখে-মুখে হাত দেওয়ার আগে সতর্ক থাকতে বলা হয়েছে। সাধারণ সর্দিকাশি, জ্বর হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।






