গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National কংগ্রেস-বিজেপির মধ্যে স্বাভাবিক প্রবণতাগত পার্থক্য রয়েছে: রাহুল

    কংগ্রেস-বিজেপির মধ্যে স্বাভাবিক প্রবণতাগত পার্থক্য রয়েছে: রাহুল

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেস ও বিজেপির মধ্যে স্বাভাবিক প্রবণতাগত পার্থক্য রয়েছে। আইআইটি মাদ্রাসে বিজেপি-কংগ্রেসের পার্থক্য প্রশ্নের এমনই উত্তর দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    তিনি বলেছেন, কংগ্রেস এবং ইউপিএ সাধারণত সম্পদের সম এবং ন্যায্য বণ্টনে বিশ্বাস করে। তার মাধ্যমেই বৃদ্ধি এবং উন্নতি ব্যাপকতর হতে পারে। কিন্তু বিজেপির বিশ্বাসে ফারাক আছে। বিজেপি সাধারণত সমৃদ্ধিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ওরা যেটা বিশ্বাস করে, অর্থনীতির ভাষায় তাকে বলে ট্রিকল-ডাউন। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন কী ভাবে সম্ভব, তা নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, সাধারণ মানুষকে উন্নত মানের শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া যে কোনও সরকারের কর্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারিকরণ বা শুধু আর্থিক সাহায্যের মাধ্যমে এটা সম্ভব নয়।
    সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আরও খরচ করতে হবে সরকারকে। ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার ভিডিয়োর কিছু অংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা।