গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah গাফিলতিতে মৃত্যু, বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর

    গাফিলতিতে মৃত্যু, বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর

    0
    278
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যু ঘিরে বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর চালালো রোগীর পরিবার। জানা গিয়েছে হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙা শেখপাড়ার বাসিন্দা বছর ৩২-র টিনা বেগমের পেটে ব্যথা হওয়ায় ওই নার্সিংহোমে নিয়ে যান পরিবারের লোকজন।
    টিনার পরিবারের অভিযোগ ব্যথা বন্ধের জন্য চিকিৎসক ইঞ্জেকশন দিতেই অবস্থার অবনতি শুরু হয়। এরপর রাতের দিকে তরুণীর মৃত্যু হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিবারের লোকজনের সঙ্গে স্থানীয়রা ভাঙচুর শুরু করেন নার্সিংহোমে। চেয়ার, টেবিল, আসবাব, সিসিটিভি ভেঙে চুরমার করা হয়। ভাঙচুরের সময় নার্সিংহোম থেকে পালিয়ে যান চিকিৎসক, অন্যান্য কর্মীরা। খবর পেয়ে বাঁকড়া থানার পুলিশ, র‍্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    স্থানীয়দের অভিযোগ ওই নার্সিংহোমের গাফিলতিতে অনেকেরই মৃত্যু হয়েছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।