গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Howrah সংগ্রামী যৌথ মঞ্চ-র নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ

    সংগ্রামী যৌথ মঞ্চ-র নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ

    0
    348
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাওড়ার মঙ্গলাহাটের দিনে মিছিল করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন অভিযানের অনুমতিই দিল না হাওড়া সিটি পুলিশ। ২৮ জুলাই বঞ্চিত চাকরিপ্রার্থীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল।

    শনিবার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী জানিয়েছেন সব দিক বিবেচনা করে তাঁরা নবান্ন অভিযানের অনুমতি দেননি। সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য সোম এবং মঙ্গলবার হাট বয়ে। আর ওই দুই দিনেই বারবার নবান্ন অভিযান হয়। এতে তাঁদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।

    সেই মামলায় হাইকোর্ট জানিয়ে দেয় হাটের দিনে জমায়েত করা যাবে না। অন্যথা হলে পুলিশকে কড়া পদক্ষেপ করতেও বলেছেন বিচারপতি। যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেছেন যে রুট ছিল, সেখানে কোনও ব্যবসায়ী বসেন না। তাই আদালতের নির্দেশ অমান্য করার প্রশ্ন নেই।