গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur মেদিনীপুরের গদ্দারকে সমর্থন করে না : অভিষেক

    মেদিনীপুরের গদ্দারকে সমর্থন করে না : অভিষেক

    0
    60
    ছবি সৌজন্যে :ফেসবুক

    মেদিনীপুরের মাটি গদ্দার, মীর জাফরদের সমর্থন করে না। ভগবানপুরের সভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    বৃহস্পতিবার ভগবানপুর এবং পটাশপুর বিধানসভার প্রার্থীর হয়ে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১-র ভোটে ভগবানপুরে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি। সেই ভগবানপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানকার মানুষের য্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছে তাতে স্পষ্ট যে মেদিনীপুরের মাটি গদ্দার, বিশ্বাসঘাতক বা মীরজাফরদের সমর্থন করে না। এই মাটি নিজের মেরুদণ্ড বিক্রি করে না।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এই মাটি সতীশ সামন্ত, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরার মাটি। ১৯৪২ সালে এই মাটি পৃথক তাম্রলিপ্ত সরকার গঠন করে সারা দেশের সামনে উদাহরণ গড়েছিল।