
পিংলার ওসি চিন্ময় প্রামাণিককে সাসপেন্ড করার দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে সিইও মনোজ আগরওয়ালকে ফোনে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ ওই পুলিশকর্মী বুথ থেকে বিজেপির এজেন্টদের তুলে নিয়ে গিয়েছে। ভোট চলাকালীন নিজের পোলিং এজেন্ট এবং মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতারের অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে তৃণমূল। দুই পুলিশকর্মীর নাম দিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তাঁরা।
সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন এমন দুই পুলিশকর্মীকে নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা।








