গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National ৩ বছরে দেশে স্কুলের ফি বেড়েছে ৫০-৮০ শতাংশ

    ৩ বছরে দেশে স্কুলের ফি বেড়েছে ৫০-৮০ শতাংশ

    0
    40
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দেশের সব রাজ্যেই বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত তিন বছরের মধ্যে ৫০-৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনই দাবি করা হয়েছে একটি রিপোর্টে।

    লোকালসার্কলস নামে একটি কমিউনিটির সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের সমীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৩১ হাজার অভিভাবক। ভারতের ৩০৯ জেলায় সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪ শতাংশ জানিয়েছেন, তাঁদের সন্তানদের স্কুল গত তিন বছরে ৫০-৮০ শতাংশ ফি বৃদ্ধি করেছে। ৮ শতাংশের দাবি, সন্তানদের স্কুলের বেতন গত তিন বছরে বেড়েছে ৩০-৫০ শতাংশ। ৯৩ শতাংশ অভিভাবক বেসরকারি স্কুলের এই ফি-দৌরাত্ম্য নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বাড়ানো নিয়ে কড়া নির্দেশ ও সঠিক নিয়মাবলি মানার নির্দেশ দিলে পরিস্থিতি এমন হয় না। উল্লেখ্য, ভারতের মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু ও মহারাষ্ট্রে স্কুলের ফি বাড়ানো নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা জারি করা আছে।সমীক্ষায় শুধুমাত্র সাত শতাংশ অভিভাবক ফি বৃদ্ধি নিয়ে তাদের রাজ্য সরকারের নির্দেশিকা ও পদক্ষেপে খুশি বলে জানিয়েছেন।

    এদিকে প্রায় সব রাজ্যেই সরকারি স্কুলে পড়াশোনার মান আগের চেয়ে কমেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের রিপোর্ট অনুযায়ী, ২০১৮-১৯ সালে ২৬.০২ কোটি ছেলেমেয়ে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু ২০২৩-২৪-এর রিপোর্ট, স্কুলে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা প্রায় এক কোটি কমে গিয়েছে।