গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোট অক্ষত, দাবি অখিলেশের  

    ইন্ডিয়া জোট অক্ষত, দাবি অখিলেশের  

    0
    139
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্ডিয়া জোট অক্ষত রয়েছে। আপ-তৃণমূল কংগ্রেস-এনসির বিদ্রোহের মধ্যেই পাল্টা দাবি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। যতদিন যাচ্ছে ততই ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা বাড়ছে।
    বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রকাশ্যেই বলেছিলেন, যেভাবে চলছে তাতে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই উচিত। আরজেডি নেতা তেজস্বী যাদবের কথাতেও ভাঙন জল্পনা উসকে গিয়েছে। ইন্ডিয়া জোটে বিদ্রোহী হয়ে উঠেছেন উদ্ধব ঠাকরের শিবসেনা। ফলে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কংগ্রেসের উপর।এই আবহে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলি একত্রিত করতে ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল।সাম্যবাদী পার্টি ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করা দলগুলির সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। অন্যদিকে কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি বলেছেন, ইন্ডিয়া জোট শুধুমাত্র লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়, দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল।
    এই জোট জোরদার লড়াই করেছে, যা অনেক অঞ্চলে বিজেপির আধিপত্যকে আটকে দিয়েছে।সব দলের নেতারা সম্মিলিতভাবে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।