গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে ভারত-ইজরায়েল : জয়শঙ্কর

    সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে ভারত-ইজরায়েল : জয়শঙ্কর

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ভারত এবং ইজরায়েল। মঙ্গলবার নয়াদিল্লিতে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদিওন সা’য়ারের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্যই কোরেছেন এস জয়শঙ্কর।
    বিদেশমন্ত্রীর মন্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জিরো টলারেন্স-এর বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য ভারত ও ইজরায়েল একসঙ্গে কাজ করা উচিত।
    তিনি বলেছেন, ভারত এবং ইজরায়েল দু’দেশ সন্ত্রাসবাদের একটি বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের সকল রূপ এবং প্রকাশের প্রতি শূন্য-সহনশীলতার একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করার জন্য কাজ করা অপরিহার্য।