
তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের পরেই কাবুলে খুলল বন্ধ হয়ে যাওয়া ভারতীয় দূতাবাস। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে , আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক ছয় দিনের ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে সরকার তাৎক্ষণিকভাবে কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনের মর্যাদায় আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে।
ভারত আফগান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর , শীঘ্রই একজন চার্জ দি এফেয়ার্স নিযুক্ত করা হবে যে রাষ্ট্রদূত নিয়োগ না হওয়া অব্দি কার্য পরিচালনা করবেন। অনেকেই মন্তব্য করেছেন এতে রাতের ঘুম উড়তে পারে ইসলামাবাদের।
প্রসঙ্গত,তালিবানরা আফগানিস্তানে আশরাফ গনির সরকারকে উৎখাত করলে ২০২১ সালের অগাস্টে ভারত কাবুলে দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ২০২১ সালে ভারতীয় কনস্যুলেটগুলিও বন্ধ করে দেওয়া হয়। শেষ ২০২২ সালের ২৩ শে জুন মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি টেকনিক্যাল টিম পাঠিয়ে ছিল।









