
বিশ্বে শান্তি-স্থিতিশীলতা আনার ক্ষমতা রাখে ভারত ও আমেরিকা। ওয়াশিংটনে গিয়ে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ওয়াশিংটন ডিসি-তে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ভারত ও আমেরিকা প্রতারিত হতে পারে, কিন্তু তারা কখনই একে অন্যকে ঠকাতে পারবে না। এই বার্তাই বিশ্বের কাছে পৌঁছানো উচিত। ভারত সেই দেশ, যে দেশ সমগ্র বিশ্বকে বসুধৈব কুটুম্বকম বার্তা দিয়েছে।ভারতে যারা বাস করেন তাঁরা একই পরিবারের সদস্য। সমগ্র বিশ্ব একটি পরিবার, যদি এমন কোনও দেশ থেকে থাকে যারা এই বার্তা দিয়েছে, তা হল একমাত্র ভারত। সবাই এটা করতে পারে না, শুধুমাত্র একটি আধ্যাত্মিক দেশ এটা করতে পারে। রাজনাথ সিং আরও বলেছেন, আগে ভারত সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত। যখন এনডিএ সরকার ক্ষমতায় আসে তখন প্রতিরক্ষা রফতানি ছিল ৬০০ কোটি টাকা, এখন ১০ বছর পর তা ২৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে ভারতের মর্যাদা বেড়েছে। এর আগে ভারতের মতামতকে যতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত ছিল, ততটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। কিন্তু, এখন ভারত যখন বৈশ্বিক ফোরামে কিছু বলে, বিশ্ব মনোযোগ দিয়ে শোনে।









