গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Newsdesk হাসিনাকে ফেরানো ভারতের সিদ্ধান্ত : তৌহিদ

    হাসিনাকে ফেরানো ভারতের সিদ্ধান্ত : তৌহিদ

    0
    187
    Indias decision to return Hasina Tawhid
    Indias decision to return Hasina Tawhid

    আদালত চাইলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য তৎপরতা শুরু করতে পারে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এমন কথাই জানিয়েছেন ঢাকায় বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন।

    তিনি বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত শেখ হাসিনাকে ফেরাবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রায় প্রতিটি আদালতে শত শত খুনের মামলা করা হয়েছে । আমেরিকা প্রবাসী হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়  এবং কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলের নামেও মামলা দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে কেন দেশে ফিরিয়ে  এনে বিচারের মুখোমুখি করা হবে না- তা নিযে প্রশ্ন উঠেছে। দিল্লিতে হাই কমিশনারের দায়িত্ব পালন করা উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রত্যর্পণ চুক্তি থাকলেও একটি আইনি প্রক্রিয়া আছে। বাংলাদেশ আদালত চাইলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত আনার বিষয়ে  চেষ্টা করা যেতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপরেই।