গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মহিলাদের অনেক কাজ বাধা আগের সরকারের : মোদী 

    মহিলাদের অনেক কাজ বাধা আগের সরকারের : মোদী 

    0
    141
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগের সরকার মহিলাদের জন্য অনেক কাজ নিষিদ্ধ ঘোষণা করেছিল। এভাবেই কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
     তিন মাসে মহিলাদের হাতে আসবে ২১ হাজার টাকা। সোমবার হরিয়ানার পানিপথে সেই বিমা সখী যোজনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি এই ঘোষণা করেছে।এই যোজনার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, ব্যাঙ্কিং, কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের জন্য গত ১০ বছরে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। মহিলাদের কাছ থেকে প্রতিটি বাধা অপসারণ করা উচিত।মহিলারা  এগিয়ে যাওয়ার সুযোগ পেলেই দেশের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দীর্ঘদিন ধরে দেশে অনেক চাকরি মহিলাদের জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু বিজেপি সরকার মহিলাদের পথে প্রতিটি বাধা দূর করার সংকল্প করেছে। সারা দেশে ১০ কোটিরও বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
    গত ১০ বছরে সরকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৪ লাখ কোটি টাকারও বেশি সহায়তা দিয়েছে। যারা সব কিছুকে ভোটব্যাঙ্কের দাঁড়িপাল্লায় ওজন করেন, তারা মহিলাদের বুঝতে ব্যর্থ হয়েছেন।