গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National মহাকাশে ২ উপগ্রহকে আলাদা করল ইসরো!

    মহাকাশে ২ উপগ্রহকে আলাদা করল ইসরো!

    0
    1612
    ছবি সৌজন্যে : এক্স
    স্প্যাডেক্স স্যাটেলাইটের আনডকিং প্রক্রিয়ায় সাফল্য অর্জন করেছে ইসরো। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, ডকিং প্রক্রিয়ার পরে আনডকিং-র কাজেও সাফল্য মিলেছে। যা আগামিদিনে চন্দ্রযান-৪ মিশনের পথ আরও প্রশস্ত করেছে। শুধু তাই নয়, চাঁদে মানুষ পাঠানো, নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি, মহাকাশে নভোশ্চর পাঠানোর মতো যে সব স্বপ্ন দেখছে ইসরো, তা পূরণের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গিয়েছে ভারত।
    আর কীভাবে সেই আনডকিং করা হয়েছে, তার একটি ভিডিয়োও দেখিয়েছে ইসরো। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলেই। আর সেই কৃতিত্ব অর্জনের জন্য ইসরোর টিমকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, অভিনন্দন টিম ইসরো। প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক খবর। যা ভারতীয় অন্তরীক্ষ স্টেশন, চন্দ্রযান-৪, গগনযান-সহ আগামিদিনের উচ্চাভিলাষী সব মিশন মসৃণভাবে পরিচালনার পথ প্রশস্ত করেছে।