
ভারতের জ্বালানি ক্ষেত্রে ঐতিহাসিক সংস্কারে জন্য ওয়েলফিল্ডস বিল ২০২৪-বিল পাশ করেছে কেন্দ্রীয় সরকার। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আরও লিখেছেন, এই নতুন বিল আগামীদিনে ভারতের তৈলক্ষেত্রে আমদানি, রফতানি থেকে শুরু করে, বিনিয়োগ বৃদ্ধি করা এবং জ্বালানি নিরাপত্তা আরও জোরদার ও সুনিশ্চিত করবে।
এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার। বুধবার সংসদের দুই কক্ষ যথাক্রমে রাজ্যসভা ও লোকসভায় এই বিল পেশ করে পাশ করেছেন কেন্দ্রীয় সরকার। এরপর এই বিলটিতে রাষ্ট্রপতি সই করলে তা আইনে পরিণত হবে।








