গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাশ্মীর সমস্যার সমাধান দিলেন জয়শঙ্কর

    কাশ্মীর সমস্যার সমাধান দিলেন জয়শঙ্কর

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    পাক অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া গেলেই সেখানকার সব সমস্যা মিটে যাবে, ব্রিটেন সফরে গিয়ে এমনই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মন্তব্য, পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে। লন্ডনের চ্যাথাম হাউসে বুধবার একটি আলোচনাসভায় অংশ নিয়ে বিদেশমন্ত্রীর দাবি, ৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন, কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় রয়েছে।
    এরপরই তাঁর সংযোজন, বেআইনিভাবে কাশ্মীরের কিছু অংশ দখল করে রেখেছে পাকিস্তান। ভারতের হাতে সেই অংশ চলে এলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে, মত বিদেশমন্ত্রীর।