গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বাউল-ফকিরের গানে মুখরিত কেন্দুলি

    বাউল-ফকিরের গানে মুখরিত কেন্দুলি

    0
    318
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোরের আলো ফোটার আগেই বীরভূমের অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা।

    চারদিন ধরে চলবে এই মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবছর মেলায় ভিড় অনেকটাই বেশি।

    দেশ-বিদেশে বাউল-ফকিরদের আখড়াতেও জমেছে গানের আসর। সব মিলিয়ে জমজমাট অজয়ের মেলা।