
দেশজুড়ে মহাসমারহে পালন হয়েছে মকর সংক্রান্তি। প্রয়াগ থেকে গঙ্গাসাগর সর্বত্র পূণ্যার্থীর ভিড় দেখতে পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে গঙ্গাস্নান শুরু হয়েছে ঘাটে ঘাটে। রথে করে বিভিন্ন আখাড়ার মহামন্ডলেশ্বররা শাহী স্নান করেছেন প্রয়াগরাজের সমুদ্রতটে।
এই স্নান শেষ হওয়ার পরই সাধারণ মানুষ স্নান করেছেন। লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন প্রয়াগরাজ সহ দেশের বিভিন্ন সমুদ্রতটে। ১৪৪ বছর বাদে বিরল যোগে পূণ্যঅর্জন করতে সকলেই স্নান করতে নেমেছেন। সোমবার মহাকুম্ভের মহাসঙ্গমে প্রায় দেড় কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন। মঙ্গলবার মকর সংক্রান্তির পবিত্র স্নানের শুভ মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য ডুব দিয়েছেন । প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা একত্রিত হয়েছেন। হর হর গঙ্গা স্লোগানে মুখরিত মহাসঙ্গম। মঙ্গলবার সকাল থেকেই মহাকুম্ভ মেলার সর্বত্রই বিরাজ করছে উত্সবের আমেজ।
মকরসংক্রান্তি উপলক্ষ্যে এলাহাবাদ-বারাণসীর বিভিন্ন ঘাটেও দেখা গিয়েছে পুণ্যার্থীদের ভিড়। তামিলনাড়ুতে উদযাপিত হচ্ছে পোঙ্গাল উত্সব, অসমে মাঘ বিহু।









