গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সিঁদুর খেলায় মাতলেন কাজল-ঋতুপর্ণা

    সিঁদুর খেলায় মাতলেন কাজল-ঋতুপর্ণা

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সুদূর মুম্বইয়ে অভিনেত্রী কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা।
    কাজল পরে রয়েছেন একটি অফ হোয়াইট রঙের শাড়ি এবং ঋতুপর্ণা পরে রয়েছেন একটি তসর রঙের শাড়ি। ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে, দুজনেই একে অপরকে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন। এরপরই ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তুলেছেন দুই তারকা সুন্দরী।
    তবে কাজলকে দেখতে পাওয়া গেলেও রানি মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়নি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে। উল্লেখ্য, মুম্বই থেকে ফিরেই আবার আমেরিকা পাড়ি দেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বিদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তিনি। এরপর আবার দেশে ফিরে শুরু করে দেবেন পরবর্তী প্রজেক্ট এর কাজ।