
অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। তার মধ্যে রয়েছে আমেরিকার তৈরি এফ-১৬ বিমানও। এই দাবি করেছেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং।
সিঁদুর অভিযানকে চলতি বছরে ভারতীয় সেনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন তিনি।
তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এই অভিযানে তার পরিচয় পাওয়া গিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত। বার্ষিক বায়ু বায়ুসেনা দিবস উপলক্ষে শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেছেন বায়ুসেনা অমরপ্রীত।
সেখানেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলেছেন। অমরপ্রীত বলেছেন, পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। ভারতের হামলায় পাকিস্তানের বেশ কিছু র্যাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রানওয়ে এবং হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। কোন অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডের ৩০০ কিলোমিটার গভীরে আঘাত করা হয়েছে, অ স্পষ্ট করেননি বায়ুসেনা প্রধান।








