
শারীরিক ভাবে সঙ্গী প্রতারণা করলে আপত্তি নেই। সঙ্গী যদি তৃতীয় ব্যক্তিকে মন দেয়, তা হলেই সমস্যা।টুইঙ্কল খন্না ও কাজলের এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন প্রজন্মের কাছে কী দৃষ্টান্ত তৈরি করছেন তারকারা? এই প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
অবশেষে সেই বিতর্কের জবাব দিয়েছেন দুই অভিনেত্রী।কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কপূর ও কর্ণ জোহর। একটি বিষয় উঠে আসে, মানসিক না কি শারীরিক, কোন প্রতারণা খারাপ? এই প্রসঙ্গে কাজল ও টুইঙ্কল দু’জনেই জানিয়েছেন, শারীরিক প্রতারণা কোনও ব্যাপার নয়। রাত গয়ি, বাত গয়ি। কিন্তু মন যেন অন্য কারও কাছে না যায়।ওই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন কর্ণ। কিন্তু জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন।তাঁর মতে যে কোনও প্রতারণাই খারাপ।এর জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কাজল ও টুইঙ্কল।সম্প্রতি কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ় ও শেফালি বর্মা।আবার সেই বিশেষ রাউন্ড শুরু করার আগে কাজল ও টুইঙ্কল জানান, এই রাউন্ডের জন্য অতীতে তাঁরা সমস্যায় পড়েছিলেন।এই রাউন্ডে যা যা বলা হয়, তা মজার ছলেই বলা হয় বলে দাবি দুই অভিনেত্রীর। টুইঙ্কল বলেছেন, অনুষ্ঠানে সতর্কীকরণ দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রথম পর্ব থেকেই দেওয়া উচিত ছিল।
আমরা এই রাউন্ডে যা যা বলি, সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। দয়া করে আমাদের পরামর্শগুলি অনুসরণ করবেন না।সরাসরি সেই প্রতারণা বিষয়ের কথা উল্লেখ না করলেও, নেটাগরিকের কাছে স্পষ্ট, কাজল ও টুইঙ্কলের ইঙ্গিত কোন দিকে।









