গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment সমালোচনা নিসার মনে আঘাত ফেলেছে

    সমালোচনা নিসার মনে আঘাত ফেলেছে

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অজয় দেবগান এবং কাজলের কন্যা নিসা দেবগান। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন,সব সময়েই চর্চায় তিনি।

    বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন কাজলের কন্যা নিসা।যদিও এই বাড়তি উৎসাহই নাকি মেয়ের জীবনে অশান্তির কারণ।নিজের শৈশবের ছবিই গভীর ছাপ ফেলে গিয়েছে নিসার জীবনে? প্রায় কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা অনুসরণ করে চলেছেন নিসাকে। রাস্তায় বের হলেই ক্যামেরার ঝলকানি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সহজেই পাওয়া যায় যা বার বার চোখে পড়ে নিসারও।ধারাবাহিকভাবে নিজের ফটোশ্যূট লক্ষ করে দেখেছেন নিসা,ত্বকের রং বদলেছে তার। এমনকি নাকের আকারও বদলেছে। কিন্তু শৈশবে তোলা তার ছবি নিয়ে যে নিরন্তর কাটাছেঁড়া হয়েছে, সেটা গভীর প্রভাব ফেলেছিল নিসার শিশুমনে। কাজল বলেছেন, লোকে নিসার ছোটবেলার ছবি নিয়ে এত বাজে কথা বলেছে, যা শুনে খুব দুঃখ পেত নিসা। তখন নিসার চুলের ছাঁট, পোশাক নিয়ে বাজে কথা হত। পোশাকশিল্পীর পোশাক পরে কেন ঘোরে না কিংবা সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন, ইত্যাদি! এই সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে।

    এদিকে, এমনিতেই নিসা আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর যা-ই করুন, অভিনয়ে আসবেন না। মেয়ে নিসা দেবগানকে এই বিষয়ে কোনও জোরাজুরি করবেন না বলেই জানিয়েছেন কাজল নিজেও।