গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National কাশ্মীর কখনও পাকিস্তান হবে না : ফারুক

    কাশ্মীর কখনও পাকিস্তান হবে না : ফারুক

    0
    118

    কাশ্মীর কখনও পাকিস্তান হবে না। এভাবেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। রবিবার জম্মু-কাশ্মীরের গন্ডেরবাল জেলার সোনমার্গে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৮ জন।

    এই ঘটনার প্রতিক্রিয়ায় ফারুক আবদুল্লা জানিয়েছেন, তিনি পাকিস্তানের নেতৃত্বকে বলতে চান, তারা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের এসব বন্ধ করতে হবে। কাশ্মীর কখনও পাকিস্তান হবে না। তারা ৭৫ বছর ধরে চেষ্টা করেও জম্মু-কাশ্মীরকে পাকিস্তান বানাতে পারেনি। তাহলে এখন সেটা কী ভাবে সম্ভব হবে। সন্ত্রাসবাদের অবসান ঘটানোর সময় এসেছে, না হলে পরিণতি খুবই গুরুতর হবে। তারা যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে আলোচনা কী ভাবে হবে। রবিবারের হামলা খুবই দুর্ভাগ্যজনক ছিল। পরিযায়ী দরিদ্র শ্রমিক এবং একজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এ থেকে সন্ত্রাসীরা কী পাবে।

    তারা কি মনে করে যে এখানে একটি পাকিস্তান তৈরি করতে পারবে। জম্মু-কাশ্মীর সরকার এই সন্ত্রাসবাদকে শেষ করার চেষ্টা করছে। তাঁরা এই দুর্দশাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চান।

    ছবি  সৌজন্যে :ফেসবুক