
বিএনপি-র চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন সে দেশেরই আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সংবাদ সংস্থাকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে তিনি গভীর ভাবে উদ্বিগ্ন।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বুধবার হাসপাতাল সূত্রের খবর, বিএনপি নেত্রীর অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার বয়স ৮০ বছর। দ্রুত সুস্থ হয়ে না ওঠার পিছনে বয়স একটা বড়় কারণ। তবে নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।
চিকিৎসকদের কাছে এটাই আপাতত স্বস্তির কারণ। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার পরিচিতি দুই নেত্রী হিসেবে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে তারা দু’জন মোট ৩০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।






