গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International খালেদার শারীরিক অবস্থা উদ্বেগজনক, কাটেনি সঙ্কট!

    খালেদার শারীরিক অবস্থা উদ্বেগজনক, কাটেনি সঙ্কট!

    0
    48
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। কাটেনি সঙ্কট। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে।
    তবে চিকিৎসায় সাড়া দেওয়া আশাবাদী চিকিৎসকেরা। খালেদার অবস্থার যদি কোনও রকম উন্নতি না-হয় তবে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন তাঁর পুত্র তারেক রহমান, বিএনপি সূত্রে এমনই খবর। সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, খালেদার হৃদ্‌যন্ত্র, যকৃৎ, কিডনি এবং ফুসফুসে নানা ধরনের সমস্যা রয়েছে।
    সেই সব জটিলতা এখনও কাটেনি। হাসপাতালের এক সূত্রে খবর, বুধবার চিন এবং ব্রিটেন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দু’টি দল ঢাকায় আসার কথা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিবার এবং দলের। কিন্তু তাঁর যা শারীরিক অবস্থা, তাতে অন্যত্র স্থানান্তরিত করা নিয়ে দ্বিধাগ্রস্ত চিকিৎসকেরাই।